1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

হবিগঞ্জ শাহজিবাজারে কালনী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল—সারাদেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল বন্ধ।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১২০ বার পঠিত

রাসেল মাহমুদ
স্টাফ রিপোর্টার হবিগঞ্জ

সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন শাহজিবাজার ও নোয়াপাড়া স্টেশনের মধ্যবর্তী স্থানে বিকল হয়ে পড়েছে। ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ আপাতত বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। জানা গেছে, ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি সিলেট থেকে রওনা দেয়ার পর শাহজিবাজার অতিক্রম করে কিছুদূর যাওয়ার পরেই ট্রেনটির ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে পড়ে। এতে করে ট্রেনটি ওই এলাকায় আটকা পড়ে যায়।

রেলওয়ে সূত্র জানায়, ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। সিলেট থেকে বিকল্প ইঞ্জিন আনার প্রক্রিয়া চলছে। যত দ্রুত সম্ভব ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

এ ঘটনায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেকেই ট্রেন থেকে নেমে হেঁটে কিংবা অন্য যানবাহনে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত সিলেট রুটে অন্য ট্রেনগুলোর যাত্রাও বন্ধ রাখা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park