1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেলান্দহ অফিস সময় মানছেন না খাদ্যা কর্মকর্তা। মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

ভদ্রা আবাসিকে মিঠাই বাজারের ৪র্থ শাখার শুভ উদ্বোধন।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৬৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার :
রাজশাহী, ২৭ নভেম্বর – ভদ্রা আবাসিক এলাকায় মিষ্টির স্বনামধন্য প্রতিষ্ঠান ‘মিঠাই বাজার’-এর চতুর্থ শাখার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এর আগে লক্ষিপুর, বিনোদনপুর ও উপশহর এলাকায় প্রতিষ্ঠানটির তিনটি শাখা সফলভাবে পরিচালিত হচ্ছে।

আজ বেলা ১টায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে দোয়া মাহফিল পরিচালনা করেন হুজুর মো: এহেসান। উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ওয়াসিউদ্দিন আহম্মেদ পাভেল।

উদ্বোধন উপলক্ষে প্রতিটি গ্রাহককে একটি করে মিষ্টির বক্স উপহার দেওয়া হয়, যা গ্রাহকদের মাঝে আনন্দ ও উৎসাহ সৃষ্টি করে।

স্বত্বাধিকারী ওয়াসিউদ্দিন আহম্মেদ পাভেল বলেন,
“মিঠাই বাজারের মূল লক্ষ্য হলো মানসম্মত ও সুস্বাদু মিষ্টি সবার কাছে সহজে পৌঁছে দেওয়া। নতুন শাখা চালুর মাধ্যমে আরও বেশি গ্রাহকের কাছে সেবা পৌঁছে দিতে পারছি—এটাই আমাদের বড় অর্জন।”

নতুন শাখা চালুর ফলে ভদ্রা আবাসিক এলাকার মিষ্টিপ্রেমীরা এখন আরও দ্রুত, সহজে ও নিশ্চিন্তে মিঠাই বাজারের সুস্বাদু মিষ্টি সংগ্রহ করতে পারবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park