1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

শ্রীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন।

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৮২ বার পঠিত

মোঃসুলতান মাহমুদ,স্টাফ রিপোর্টার :

গাজীপুরের শ্রীপুরে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ ও প্রদর্শনী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে ২৬ নভেম্বর বুধবার সকাল ১০টায় শ্রীপুর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় খামারিদের নিয়ে র্যালিটি শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
শ্রীপুর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আশরাফ হোসেনের সভাপিতত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ, অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. গোলাম মুরশেদ মুরাদ। তাছাড়াও উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বন্যা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম, উপজেলা পল্ট্রি মালিক সমিতির সভাপতি ও দৈনিক ইনকিলাব শ্রীপুর সংবাদাতা আব্দুল মতিন, খামারি নাসির উদ্দিন মৃধাসহ উপজেলা বিভিন্ন স্তরের খামারিরা।
প্রদর্শণীতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নানা জাতের দৃষ্টিনন্দন পশুপাখি আনা হয়েছে। সকাল থেকে বিভিন্ন শ্রেণির দর্শনার্থী প্রদর্শণী স্টলগুলো ঘুরে দেখেন। শিশুরা ভিড় করছে বিড়াল ও পাখির স্টলগুলোতে। প্রদর্শনীতে আনা হয়েছে উন্নত জাতের গরু মহিষ। ক্ষুদ্র আকারের ভুট্টি গরুও। দেশী বিদেশী বিড়াল কুকুর হাঁস মুরগী ও দেশীয় ভেড়া ছাগল নানা কবুতর পাখি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park