1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেলান্দহ অফিস সময় মানছেন না খাদ্যা কর্মকর্তা। মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

চাঁপাইনবাবগঞ্জ জামায়াতে ইসলামীর ছাত্র-যুব সমাবেশ সফল করতে সংবাদ সম্মেলন।

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৭৬ বার পঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে (২১ নভেম্বর) শুক্রবার বিকাল ৫ ঘটিকায় আগামীকালে প্রোগ্রাম সফলভাবে বাস্তবায়ন লক্ষ্যে সংবাদ সম্মেলন করে জেলা জামায়াতে ইসলামীর শিষ্য নেতারা। “সুশাসন ও শান্তির জন্য পরিবর্তন, উন্নত আধুনিক চাঁপাইনবাবগঞ্জ ” স্লোগানেএ সমাবেশে এক লাখের বেশি মানুষের উপস্থিত নিশ্চিত করতে চায় দলটি। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন, ঢাকা মহানগরী দক্ষিণে আমীর ও নবাবগঞ্জ সরকারি কলেজে সাবেক ভিপি এবং চাঁপাইনবাবগঞ্জ -৩ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী নূরুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে থাকবেন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, ঢাকা মহানগরীর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ঢাকসু ভিপি সাদিক কায়েম, রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ ও চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি। সমাবেশের আয়োজন সফল করতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলিমকে আহবায়ক করে বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব এ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ। এই সমাবেশ বাস্তবায়নে জামায়াত ১৩ টি উপকমিটি গঠন করা হয়েছে। ছাত্র -যুব সমাবেশের ব্যবস্থাপনায় ৬০০ স্বেচ্ছাসেবক, ২ টি মেডিকেল বুথ ও বিভিন্ন এলাকা থেকে আসা গাড়ি পার্কিংয়ের জন্য হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ নির্ধারণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি আবু বক্কর, জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমীর মোঃ মোখলেশুর রহমান প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park