1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

হবিগঞ্জে সৌদি প্রবাসীর স্ত্রী ও দুই বছরের শিশু নিখোঁজ, থানায় জিডি।

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৯১ বার পঠিত

হবিগঞ্জ প্রতিনিধি :

২১-১১-২৫
হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার পুকরা গ্রামে সৌদি প্রবাসীর স্ত্রী নাছরিন আক্তার (২০) ও তার দুই বছরের শিশু কন্যা বুষরা গত ১৭ নভেম্বর ২০২৫ তারিখে বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে স্বামীর বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছেন। ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও তাদের কোনো খোঁজ না মেলায় গভীর উদ্বেগে রয়েছেন পরিবারের সদস্যরা।

এ ঘটনায় ২০ নভেম্বর ২০২৫ ইং তারিখে হবিগঞ্জ জেলার বানিয়াচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জিডি ট্র্যাকিং নম্বর: T200Y3
জিডি নম্বর: ১০০২

নিখোঁজ নাছরিন আক্তারের স্বামী মো. নজরুল ইসলাম সৌদি আরব প্রবাসী। তিনি বানিয়াচং উপজেলার পুকরা গ্রামের বাসিন্দা। নাছরিনের পিতা আঃ হামিদ এবং মা মৃত স্বপ্না বেগম, গ্রামের বাড়ি নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি গ্রামে। পরিবারের লোকজন জানান, গত ১৭ নভেম্বর বিকাল অনুমান ৪ ঘটিকার সময় তিনি মেয়েকে নিয়ে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যেও সেখানে না পৌঁছায় এবং ফোন বন্ধ থাকায় খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা।

পাঁচদিন পেরিয়ে গেলেও কোনো ধরনের তথ্য না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে।
বানিয়াচং থানা পুলিশ জানিয়েছে, সাধারণ ডায়েরির ভিত্তিতে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং নাছরিন ও তার শিশুকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

কেউ সন্ধান পেলে নিম্নোক্ত নম্বরে যোগাযোগের অনুরোধ করা হয়েছে:
মো: জিয়াউর (নিখোঁজ ব্যাক্তির মামা)
মোবাইল: ০১৭৩৭৫৩২৭৯৯

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park