1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা

হবিগঞ্জে মাকে গলা কেটে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফজল মিয়া গ্রেফতার, ১৯ বছর পর র‍্যাবের হাতে আটক।

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৬৬ বার পঠিত

মীর মোঃ সাজন
হবিগঞ্জ জেলা
প্রতিনিধি:
১৭.১১.২৫ খ্রী:
সোমবার
হবিগঞ্জের জেলার
নবীগঞ্জ উপজেলায় মাকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করে ১৯ বছর ধরে পলাতক থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফজল মিয়াকে অবশেষে গ্রেফতার করেছে র‍্যাব-৯।
জানা যায়, সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব-৯ এর একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দীর্ঘদিন পলাতক থাকা ফজল মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ফজল মিয়া হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বাসিন্দা।

উল্লেখ যে,
২০০৫ সালের ২৯ অক্টোবর তুচ্ছ
পারিবারিক ঘটনায় মায়ের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে
ফজল মিয়া তার মা আঙ্গুরা বেগমকে নিজ ঘরে গলা কেটে হত্যা করে।
নৃশংসতার মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে, হত্যার পর সে মায়ের দেহ ঘরের ভেতরে
এবং মাথা বাইরে রেখে পালিয়ে যায়।

আইনি প্রক্রিয়া ও রায়:
হত্যার ঘটনার পর নিহতের ভাই আব্দুর রশিদ নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পুলিশের তদন্ত ও আদালতে দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ শেষে
ফজল মিয়াকে দোষী সাব্যস্ত করে আদালত মৃত্যুদণ্ড প্রদান করেন। কিন্তু রায় ঘোষণার আগেই সে পলাতক হয় এবং দীর্ঘ ১৯ বছর আত্মগোপনে ছিল।

র‍্যাব জানায়,
দীর্ঘদিন ধরে নজরদারির পর আমরা তথ্য
প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করি। এবং অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের পর ফজল মিয়াকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
স্হানীয় সুত্রে জানা যায়,
নির্মমভাবে মা হত্যা করে পালিয়ে যাওয়া একজন পলাতক আসামির গ্রেফতার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park