1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেলান্দহ অফিস সময় মানছেন না খাদ্যা কর্মকর্তা। মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

পলশা মহেষপুর পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত সভাপতি ফজলে রাব্বি ও সম্পাদক আমিরুল।

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৮৩ বার পঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে পলশা মহিষপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির ১৯তম বার্ষিক সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সমিতি’র প্রাঙ্গনে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গা ইউপি চেয়ারম্যান মোঃ আবু হেনা আতাউল হক কমল। পলশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অবঃ) মোঃ আবু বকরের সভাপতিত্বে সূচনা বক্তব্য রাখেন, সমিতির সভাপতি মোঃ ফজলে রাব্বি রেনু। সভায় উপস্থিত ছিলেন, জেলা সমবায় কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান, উপজেলা সমবায় অফিসার মোঃ আনিসুর রহমান।এদিকে সমিতির উৎসবমুখর ভোট গ্রহণ শুরু হয় সকাল১০ টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪ টা পর্যন্ত চলে। সভাপতি ও সম্পাদকসহ মোট ১২ টি পদের বিপরীতে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করে। সমিতির মোট ভোটার সংখ্যা ১৪৫৪ জন। সদর উপজেলা সমবায় অফিসের উপ পরিদর্শক মোঃ মতিউর রহমান নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেন। নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করেন, নবনির্বাচিত সভাপতি হলেন মোঃ ফজলের রাব্বি রেনু ও সম্পাদক হলেন মোঃ আমিরুল ইসলাম। এছাড়াও নির্বাচিত হয়েছে,সহ-সভাপতি পদে মোঃ আব্দুল মান্নান, ক্যাশিয়ার পদে মোঃ শামসুল আলম,সদস্য পুরুষ পদে মোঃ আবু বক্কার,মোঃ আব্দুস সামাদ,মোঃ আবু তালেব, কেতাবুল হক, সদস্য মহিলা পদে মোসাঃ তানিয়া খাতুন, মোসাঃ সুলতানা বেগম,মোসাঃ রিনা ও মোসাঃ আয়েশা বেগম নির্বাচিত হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park