1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেলান্দহ অফিস সময় মানছেন না খাদ্যা কর্মকর্তা। মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শুরু হয়েছে ‘আইডিয়াল বইমেলা–২০২৫

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘আইডিয়াল বইমেলা–২০২৫’।
বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠানের নিজস্ব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই বইমেলার উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সম্মানিত চেয়ারম্যান মো: হাবিবুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমূল্য সরকার অমল কবি ও কথা শিল্পী, সরকার আব্দুল আলিম,(সভাপতি কালিয়াকৈর প্রেসক্লাব) মাহাবুব হাসান মেহেদী (কালিয়াকৈর প্রেসক্লাবের নির্বাহী সদস্য), সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ অসংখ্য বইপ্রেমী দর্শনার্থী।
বইমেলার আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, তিন দিনব্যাপী মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। এবারের বইমেলায় রয়েছে দেশি–বিদেশি প্রকাশনার প্রায় ত্রিশ হাজার বই, যার মধ্যে রয়েছে শিশু–কিশোর সাহিত্য, উপন্যাস, কবিতা, ধর্মীয়, ইতিহাস, বিজ্ঞান, ভ্রমণ, গল্প ও প্রবন্ধের বই।
মেলায় স্থাপন করা হয়েছে ছয়টি আকর্ষণীয় বইয়ের স্টল, যেগুলোর নামকরণ করা হয়েছে বাংলা সাহিত্যের কালজয়ী সাহিত্যকর্মের নামে— অগ্নিবীণা বই ঘর, বনলতা সেন, বিষাদ সিন্ধু, নকশী কাঁথার মাঠ, সোনার তরী, সোনালী কাবিন
তিন দিনব্যাপী এই বইমেলা সকলের জন্য উন্মুক্ত, যাতে বইপ্রেমী সাধারণ মানুষ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নিতে পারেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মো: হাবিবুর রহমান বলেন—বই হচ্ছে মানুষের সর্বশ্রেষ্ঠ বন্ধু। আজকের প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার আগ্রহ কিছুটা কমে গেলেও আমরা চাই, বইয়ের প্রতি তাদের আগ্রহ আবার ফিরিয়ে আনতে। তাই প্রতিবছরই আমরা এই বইমেলার আয়োজন করি, যাতে শিক্ষার্থীরা বইয়ের সঙ্গে নতুন করে বন্ধুত্ব গড়ে তোলে। বই শুধু বিনোদনের উৎস নয়, এটি এক জাতির চিন্তা, সংস্কৃতি ও নৈতিকতার প্রতিচ্ছবি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park