1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা

ফকিরহাটে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় কৃষক নিহত।

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৬২ বার পঠিত

রায়হান শেখ, বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে পান–সুপারি বিক্রি করে বাড়ি ফেরার পথে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কৃষক নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে খুলনা–ঢাকা মহাসড়কের সাধের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি জমশেদ শেখ (৬২), ফকিরহাট উপজেলার মূলঘর গ্রামের মৃত ফজলুল রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে পিলজংগের বালইদোকান বাজারে পান–সুপারি বিক্রি শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন জমশেদ শেখ। সাধের বটতলা এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী অজ্ঞাত পরিবহন তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহতের ভাই ইমরান শেখ বলেন, স্থানীয় লোকজন সড়কের পাশে তার ভাইয়ের মরদেহ পড়ে থাকতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার জানান, মহাসড়কে দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়ে তিনি অবগত নন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park