1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেলান্দহ অফিস সময় মানছেন না খাদ্যা কর্মকর্তা। মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ (১৯৮৭ব্যাচ)এর পূর্ণমিলনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

মোঃ হাসানুর জামান বাবু,চট্টগ্রাম।

চট্টগ্রাম দক্ষিণ জেলা ঐতিহ্যবাহী ও প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ (১৯৮৭ ব্যাচ) এর পূর্ণমিলনী অনুষ্ঠানের চূড়ান্ত প্রস্তুতি সভা আজ চট্টগ্রাম মহানগরের ফিরিঙ্গি বাজার মোড়স্হ “লা-গন্ডোলা” রেস্টুরেন্টে বিকাল চারটায় অনুষ্ঠিত হয়।
প্রাক্তন ছাত্র পরিষদ (১৯৮৭ ব্যাচ) এর সভাপতি এনডিসি গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বান্দরবান সমাজ সেবা কর্মকর্তা সত্যজিত মজুমদার মানু’র সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত প্রস্তুতি সভায় বিভিন্ন পরামর্শ মূলক বক্তব্য রাখেন সাংবাদিক মোঃহাসানুর জামান বাবু, মোঃ জামশেদুল আলম,মোঃ মহি উদ্দিন খান, মোঃ ইলিয়াস খান,হাজী মুহাম্মদ আবুল হাশেম,আহমদ কবির বাবুল,বিশ্বজিৎ মজুমদার সানু, মোঃ দিদারুল ইসলাম, মৃনাল রায়,মোঃ গিয়াসউদ্দিন, গৌরাঙ্গ দে প্রমূখ।
সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে আগামী ১৬ ডিসেম্বর-২৫ বিদ্যালয় মাঠে ১৯৮৭ ব্যাচের পূর্নমিলনী ও পারিবারিক মিলন মেলার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়।এর মধ্যে সকল বন্ধুদের নিজ নিজ পরিবারের সদস্য সহ রেজিষ্ট্রেশন সম্পূর্ণ করার জন্য সকলকে আহ্বান জানানো হয়। অনুষ্ঠান সুন্দর সুচারু ও আনন্দ ময় পরিবেশে সম্পন্ন করার কয়েকটি উপকমিটি গঠন করা হয়।তৎমধ্যে ১.অর্থ উপকমিটি ২.আপয়্যান উপকমিটি৩.প্রচারও প্রকাশনা উপকমিটি ৪.সাংস্কৃতিক উপকমিটি ৫.মঞ্চ অন্যান্য সাজসজ্জা উপকমিটি ৬.যোগাযোগ ও সমন্বয় উপকমিটি।
শীঘ্রই এই উপকমিটির পূর্ণাঙ্গ করে নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সভাপতি সেক্রেটারি।আর অনুষ্ঠানের যেকোনো বিষয়ে সার্বক্ষণিক মোঃ হাসানুর জামান বাবু, মোঃ জামশেদুল আলম ও ইলিয়াস খান এর সাথে যোগাযোগ করার জন্য সভা থেকে সকল বন্ধুদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park