1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

হযরত মুহাম্মদ সাঃ এর স্ত্রী কে নিয়ে কটুক্তি ‘ মুসলমানের বিক্ষোভ’ সারা নামের এক তরুনি আটক’।

  • প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১২৪ বার পঠিত

মীর মোঃ সাজন
হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ধর্ম ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)– এর প্রথম স্ত্রী সম্পর্কে কটূক্তি করার অভিযোগে সারা নামের এক তরুণীকে আটক করেছে পুলিশ।
ঘটনার প্রতিবাদে শনিবার (৮ নভেম্বর) বিকেলে
শায়েস্তাগঞ্জের পুরান বাজার এলাকায় উত্তেজিত মুসল্লিরা বিক্ষোভে ফেটে পড়েন।

স্থানীয়রা জানান, অভিযুক্ত সারা নামের এক তরুণী নিজের ফেসবুক অ্যাকাউন্টে ইসলাম ধর্ম এবং হজরত খাদিজা (রা.) সম্পর্কে অশালীন ও আপত্তিকর মন্তব্য করেন। বিষয়টি মুহূর্তেই ছড়িয়ে পড়ে এবং ধর্মপ্রাণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।
বিকেলে পুরান বাজার মসজিদ থেকে নামাজ শেষে স্থানীয় মুসল্লিরা বিক্ষোভ মিছিল বের করেন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভ নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত তরুণী সারাকে আটক করে থানায় নিয়ে যায়।

শায়েস্তাগঞ্জ থানার ওসি গণমাধ্যমকে জানান—
অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সচেতন মহলের দাবি:
স্থানীয় ধর্মপ্রাণ মানুষ ও আলেম সমাজ এই ধরনের কটূক্তির বিরুদ্ধে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park