1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

জুলাই গণহত্যার বিচারের দাবিতে রাজশাহীতে ইসলামি ছাত্রশিবিরের জুলাই দ্রোহ মিছিল।

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১১১ বার পঠিত

তন্ময় দেবনাথ
স্টাফ রিপোর্টার

জুলাই গণহত্যার বিচারের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাজশাহী জেলা পূর্ব শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী পুঠিয়া উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোহাম্মাদ ইবরাহীম ,জেলা সভাপতি রুবেল আলী।

কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোহাম্মাদ ইবরাহীম বলেন, “জুলাইয়ের যারা খুনি, তাদের যদি কেউ প্রশ্রয় দিতে চায়, তবে বাংলার মাটিতে সেই দালালদেরও বিচার করা হবে। কোনো দালালের ঠিকানা এই বাংলার মাটিতে হবে না। কোনো চাঁদাবাজেরও জায়গা এই মাটিতে হবে না।”

জেলা সভাপতি রুবেল আলী বলেন, “জুলাই গণহত্যা বাংলাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায়। এই বর্বর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের এখনও বিচার শুরু না হওয়া অত্যন্ত উদ্বেগজনক। শেখ হাসিনাসহ তাদের দোসরদের বিচার সম্পন্ন করতে হবে। যদি বিচার না করা হয়, তাহলে সারা বাংলাদেশে ইসলামী ছাত্রশিবির আন্দোলন গড়ে তুলবে।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা সেক্রেটারিসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা সকলেই দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান এবং নতুন প্রজন্মকে সত্য ইতিহাস জানার আহ্বান জানান।

এসময় শিবির নেতারা কর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন এবং আগামী দিনেও ন্যায়বিচারের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park