1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

সিরাজগঞ্জ ৫ আসনের বিএনপির প্রার্থী আলিমকে শুভেচ্ছা জানাতে হাজার মানুষ উপস্থিত। ‎

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৪২ বার পঠিত

‎ আশিকুল ইসলাম বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ ৫ (বেলকুচি- চৌহালী) আসনের বিএনপির সমর্থিত প্রার্থী জনাব আমিরুল ইসলাম খান আলিম নমিনেশন পাওয়ায় তাকে রিসিভ করার জন্য সিরাজগঞ্জ সায়দাবাদ বিশ্বরোড স্থানে হাজার হাজার মানুষের উপস্থিতি দেখা গেছে। সেখানে প্রায় হাজার মানুষের উপস্থিতি দেখা যায় । সেখানে সবাই মোটরসাইকেল বহর নিয়ে বেলকুচি উপজেলা, চৌহালী উপজেলা বিভিন্ন এলাকা এলাকা থেকে আগত হয় এবং প্রিয় নেতাকে শুভেচ্ছা জানানোর জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে। প্রায় দুপুর ১২:৩০ ঘটিকার দিকে ঢাকা থেকে সিরাজগঞ্জ সয়দাবাদ মোড়ে আগমন করেন সিরাজগঞ্জ ৫ আসনের বিএনপির দলীয় প্রার্থী জনাব আমিরুল ইসলাম খান আলীম। আগমনের সাথে সাথেই সকল নেতৃবৃন্দ শ্লোগান দিয়ে এক উৎসব মুহুর্ত তৈরী হয়। প্রিয় নেতার সাথে সবাই হাত মিলিয়ে কুশল বিনিময় করে এবং ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছা বিনিময় শেষে সয়দাবাদ থেকে সবাই একত্রে এনায়েতপুরের উদ্দেশ্য রওনা হয়, সেখানে উপস্থিত হয়ে নির্বাচন উপলক্ষে ভাষণ দেয়ার পাশাপাশি মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করেন। এবং বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্টপতি জিয়াউর রহমানকে স্মরণ করেন ও তারেক রহমান সহ বেগল খালেদা জিয়াকে কৃতজ্ঞতা জানান। ও এলাকাবাসীকেও ধন্যবাদ ও অভিনন্দন জানান এবং পাশে থাকারও আহবান করেন।। পরিশেষে সবাই কে ধানের শীষ মার্কায় ভোট দেয়ার অনুরোধ করেন। খাজা এনায়েতপুরী দরবার শরীফ জিয়ারত করে সবাইকে ফিরে যেতে বলে হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park