1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ আসনে বিএনপির প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্রো।

  • প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৫৪ বার পঠিত

শংকর দাস পবন, ঝালকাঠি

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি -২ (ঝালকাঠি সদর- নলছিটি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসরাত সুলতানা ইলেন ভুট্রোকে।

সোমবার ( ৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ২৩২টি সংসদীয় আসনে সম্ভব্য প্রার্থীর তালিকা ঘোষণা করেন। তিনি উল্লেখ করেন যে,এই তালিকা প্রাথমিক এবং প্রয়োজনে পরিবর্তন হতে পারে।

ঝালকাঠি -১ ( রাজাপুর – কাঁঠালিয়া) আসনে এখনো বিএনপি প্রার্থী ঘোষণা করা হয় নি। দলের সংশ্লিষ্ট সূত্রে থেকে জানা গেছে, রাজাপুর – কাঁঠালিয়া আসনে কয়েক জন সম্ভব্য প্রার্থীর নাম বিবেচনায় রয়েছে।চুড়ান্ত সিদ্ধান্ত শিঘ্রই ঘোষণা করা হবে।রাজনৈতিক অঙ্গনে এই ঘোষণা নিয়েই ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।জেলা ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রার্থী ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করেন।

জেলা শ্রমিক দলের সভাপতি মো. টিপু সুলতান জানান,কেন্দ্র থেকে যাকে ধানের র্শীষের মনোনয়ন দিবে আমরা তার বিজয়ের জন্য কাজ করবো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park