1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেলান্দহ অফিস সময় মানছেন না খাদ্যা কর্মকর্তা। মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

গাজীপুরে কেজি স্কুল এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৩৬৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার
 
গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশনের আয়োজনে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে হাতীমারা হাইস্কুল এন্ড কলেজ মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মেহনাজ সরকার শিল্পী, ব্যবস্থাপনা পরিচালক কাশিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও সভাপতি হাতিমারা হাই স্কুল এন্ড কলেজ। তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার আলী হোসেন, সভাপতি কাশিমপুর থানা বিএনপি; অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ড. আব্দুল মোতালিব মিয়া, ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাতিমারা স্কুল এন্ড কলেজ; মোঃ আব্দুল মান্নান, অধ্যক্ষ কাশিমপুর হাই স্কুল এন্ড কলেজ; এবং মো. আব্দুর রহিম মাতাব্বর, সাধারণ সম্পাদক কাশিমপুর থানা বিএনপি।

 
অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন কে এম হাফিজুর রহমান রাজু, সদস্য সচিব যুবদল কাশিমপুর থানা ও যুগ্ম আহ্বায়ক।
 
সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, আলহাজ্ব মো. হাবিবুর রহমান, উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার, গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশন।
 
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ, তাদের মেধা ও সাফল্যের স্বীকৃতি দিতে হবে আরও বেশি করে। ভবিষ্যতে তাদের হাতে গড়ে উঠবে আলোকিত সমাজ।
 
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মেহনাজ সরকার শিল্পী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা তুলে দেন এবং তাদের ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park