1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

রাজশাহীতে শুরু হচ্ছে বইমেলা।

  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৩৭ বার পঠিত

মো: গোলাম কিবরিয়া
রাজশাহীর জেলা প্রতিনিধি

রাজশাহী বিভাগীয় বইমেলা শুক্রবার শুরু হচ্ছে। মেলায় জাতীয় গ্রন্থকেন্দ্রের স্টল থেকে পুরাতন বই বদল করে নতুন বই নেওয়া যাবে। বইমেলা উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে ।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান মেলার বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, বিকাল ৪টায় বইমেলার উদ্বোধন হবে এবং এটি চলবে ৮ নভেম্বর পর্যন্ত। ছুটির দিন বাদে মেলা চলবে বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত, আর ছুটির দিনে শুরু হবে বেলা ১১টায়।

মেলায় অংশ নিচ্ছে ১১টি সরকারি দপ্তর এবং ৭০টি বেসরকারি প্রকাশনা প্রতিষ্ঠান। তারা তাদের প্রকাশিত পুস্তক প্রদর্শন ও বিক্রি করবে। শিশুদের জন্য রাখা হয়েছে বিশেষ শিশু কর্ণার এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

এবারের বইমেলাতে থাকবে বিশাল মূল্যছাড়, লেখক ও পাঠক আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিষয়ভিত্তিক আলোচনা সভা। এছাড়া বই কিনতে পারার সামর্থ্য না থাকা পাঠকদের জন্য জাতীয় গ্রন্থকেন্দ্র বই বদলের সুবিধা দিচ্ছে।

রাজশাহী বিভাগের পাঠক ও শিক্ষার্থীদের জন্য বইমেলাটি এক সৃজনশীল এবং শিক্ষামূলক আয়োজন হিসেবে গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park