1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেলান্দহ অফিস সময় মানছেন না খাদ্যা কর্মকর্তা। মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

পটিয়া চরকানাই উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সম্পন্ন ।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১২৭ বার পঠিত

মোঃহাসানুর জামান বাবু
চট্টগ্রাম
চট্টগ্রাম পটিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান” চরকানাই বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসিতে জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান আজ ২৪ জুলাই বৃহস্পতিবার স্কুল অডিটোরিয়ামে জাঁকজমকপূর্ণ পরিবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ নাছির উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠান শুরুতে ঢাকার দিয়াবাড়ী মাইলস্টোন স্কুল এন্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা মাধ্যমে শোক পালন করা হয় এবং আহতদের সুস্হতা কামনা দোয়া করে মোনাজাত করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সম্মানিত সুযোগ্য এডহক কমিটির সভাপতি সমাজসেবক শিক্ষানুরাগী রাজনীতিবিদ জনাব আবু মোহাম্মদ মহসিন চৌধুরী, উপস্থিত ছিলেন সম্মানিত অভিভাবক সদস্য জনাব আবদুর রহমান, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রীদের আগামীতে উপযুক্ত মানুষ হিসেবে নিজেকে গড়া তুলতে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। এই সময় বক্তরা কৃতি শিক্ষার্থীদের এক সত্যিকারের আলোকিত মানুষ হিসেবে নিজেদের জীবনকে গঠন করে দেশ ও দশের এবং জনগনের কল্যাণে কাজ করার জন্যে উদ্বুদ্ধ করেন।কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, প্রাপ্ত বডুয়া, শিশির মাহমুদ ও বৈশাখী বডুয়া। কৃতি শিক্ষার্থীরা তাদের বক্তব্যে তাদের জুনিয়রদের আরো বেশি পড়াশোনা মনোযোগী হওয়ার পরামর্শ দেন। পরে সম্মানিত সভাপতি মহোদয় ও অতিথি বৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট সম্মাননা স্বারক তুলে দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park