1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

কালিয়াকৈরে ক্ষুদ্র নৃ গোষ্ঠীদের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১২২ বার পঠিত

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন যাত্রার মান উন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে ছাগল ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালের আয়োজনে ১৫৪ জন ক্ষুদ্র নৃ গোষ্ঠীর মাঝে ছাগল ও উপকরণ বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ। আরো উপস্থিত ছিলেন, ভেটেরিনারি সার্জন কালিয়াকৈর উপজেলা প্রাণী
সম্পদ দপ্তর ডাঃ মোঃ মামুনুর রহমান মামুন ও
উপজেলা কৃষি অফিসার মোঃ জাহিদ হাসান সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
উপকরণ গুলোর মধ্যে দুইটি ছাগল,দুইটি টিন, চারটি খুটি, ২৫ কেজি খাদ্য ও ৫ টি করে ফ্লোর ম্যাট ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুফলভোগীদের মাঝে বিতরণ হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park