1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ভোলাহাট সীমান্তে ৯৩ বোতল ভারতীয় মদ আটক।

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৬৮ বার পঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি মহাপরিচালক মহোদয় সীমান্ত দিয়ে মাদক চোরাচালান প্রতিরোধে প্রতিটি বিজিবি সদস্যকে সজাগ ও তৎপর থাকার নির্দেশ প্রদান করেছেন। মহাপরিচালক মহোদয়ের সেই নির্দেশনা বাস্তবায়ন ও এর ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে অদ্য ২৯ অক্টোবর ২০২৫ তারিখ মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধীনস্থ চাঁনশিকারী বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৯৭/৩-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন ১নং ভোলাহাট ইউনিয়নের চামুচা গ্রামস্থ ফরেষ্ট ক্যানেল এর পার্শ্ববর্তী ধান ক্ষেতে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি টহলদল পরিত্যক্ত অবস্থায় ৯৩ বোতল ভারতীয় মদ (Black Hunt) উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত মদ জিডি করতঃ ভোলাহাট থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park