1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ব্যবসায়ী আটক, উদ্ধার ২ হাজার ৬৬৪ পিস ইয়াবা.

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৯২ বার পঠিত

কুমিল্লা প্রতিনিধি:-

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ২ হাজার ৬৬৪ পিস ইয়াবা ট্যাবলেট, দুটি মোবাইল ফোন ও নগদ ২ লাখ ২১ হাজার ৬২০ টাকা উদ্ধার করা হয়।

বিশ্বাসযোগ্য সূত্রের ভিত্তিতে চৌদ্দগ্রাম সেনা ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে উপজেলার করপাটি মরগাটা এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে স্থানীয় মাদক ব্যবসায়ী আবদুর রহিম (পিতা: মৃত আবদুল কুদ্দুস, গ্রাম: করপাটি, থানা: চৌদ্দগ্রাম, জেলা: কুমিল্লা) কে আটক করা হয়।

অভিযান শেষে আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত মালামাল যথাযথ কাগজপত্র সম্পন্ন করে চৌদ্দগ্রাম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, সেনাবাহিনীর এই সফল অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সচেতন নাগরিকেরা মাদকবিরোধী অভিযান আরও জোরদার রাখার আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park