
রিপোর্টোর : মোনতাহেরুল হক আমিন
বাঁশখালী প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশ চেকপোস্টে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে বাঁশখালী থানার মূল গেইটের সামনে চেকপোষ্ট বসিয়ে ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা মাওনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মো. মোমিনের পুত্র মোঃ মাঈনউদ্দিন (৩০) একই এলাকার মোস্তফা কামালের পুত্র মোকারম মিয়া প্রকাশ মোশারফ (২৬) কুষ্টিয়া জেলার কাবারিয়া উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের আব্দুল মান্নানের পুত্র মো. মিনহাজুল হাসান মিলন (৩০) ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বেতাগো ইউনিয়নের ইদ্রিস কামালের কন্যা তামান্না আক্তার (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা থানার মূল গেইটের সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট বসিয়ে অভিযান পরিচালনা করে ২ হাজার পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় মাদক পরিবহনকাজে ব্যবহৃত ১ টি প্রাইভেটকারও জব্দ করা হয়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ চেকপোস্ট বসিয়ে ইয়াবাসহ ৪ জনকে প্রাইভেটকার সহ গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।