1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেলান্দহ অফিস সময় মানছেন না খাদ্যা কর্মকর্তা। মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

রাজশাহী মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রকি সাধারণ সম্পাদক শান্ত।

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৬৫ বার পঠিত

তন্ময় দেবনাথ স্টাফ রিপোর্টার

রাজশাহী মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আত্মপ্রকাশ করেছে। দেশের বিভিন্ন ইলেকট্রনিক্স ও নিবন্ধিত জাতীয় পত্রিকার মাল্টিমিডিয়ায় কর্মরতদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং অধিকার রক্ষার লক্ষ্যে আত্মপ্রকাশ করা হয়েছে। সংগঠনটির কার্যক্রম পরিচালনার জন্য কমিটি গঠন করা হয়েছে। এতে মাল্টিমিডিয়া সাংবাদিকতায় অভিজ্ঞ ও প্রতিশ্রুতিশীল একঝাঁক সাংবাদিককে অন্তর্ভুক্ত করা হয়েছে। 

শনিবার (২৫ অক্টোবর) নগরীর একটি রেস্তোরাঁর হলরুমে কর্মরত জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের মাল্টিমিডিয়া সাংবাদিকরা মিলে এই সংগঠনের আত্মপ্রকাশ করে। সভায় সভাপতিত্ব করেন আনন্দ টিভির প্রতিনিধি মোমিন ওয়াহিদ হিরো। 

মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত করা হয়েছে আরটিভির প্রতিনিধি মুস্তাফিজ রকি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে এশিয়ান টিভির প্রতিনিধি বারিউল আলম শান্ত।

সহসভাপতি নির্বাচিত করা হয়েছে বাংলানিউজের প্রতিবেদক তোফায়েল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এটিএন মাল্টিমিডিয়ার রায়হান ইসলাম, সাংগঠনিক সম্পাদক দৈনিক সময়ের আলোর মাহী ইলাহি, দপ্তর সম্পাদক দৈনিক ইত্তেফাকের তানভীরুল আলম তোহা। 

এছাড়াও নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন, দৈনিক কালবেলার মোহাম্মদ শামীম, দৈনিক জনকণ্ঠের মো. আল আমিন ও বাংলাদেশ টাইমসের তুহিন আলী। এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।    

কমিটি গঠনের আগে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, আধুনিক সাংবাদিকতায় যুক্ত হয়েছে মাল্টিমিডিয়া ও ডিজিটাল প্ল্যাটফর্ম। প্রতিবেদকদের কনটেন্ট প্রোডাকশন কাজ করা বাধ্যতামূলক হয়ে গেছে। এই সংগঠনের আত্মপ্রকাশ একটি সময়োপযোগী উদ্যোগ হিসেবে বিবেচিত হবে। আগামী দিনগুলোতে নিয়মিত সভা, প্রশিক্ষণ কর্মশালা, নেটওয়ার্কিং সেশন এবং সাংবাদিকদের কল্যাণমূলক কার্যক্রম গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park