1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা

ফুলবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধে প্রামাণ্যচিত্র প্রদর্শন, কিশোর-কিশোরী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১১০ বার পঠিত

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)
স্টাফ রিপোর্টারঃ

বাল্যবিবাহ প্রতিরোধ ও কিশোর-কিশোরীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভাঙ্গামোড় ইউনিয়ন যুব সংগঠনের উদ্যোগে এবং চাইল্ড, নট ব্রাইড প্রজেক্ট, এমজেএসকেএস ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর সহযোগিতায় এক জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ১০ টা হইতে দিন ব্যাপী রাবাইতারী শেখ ব্রাদার্স বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন, কিশোর-কিশোরী সমাবেশ, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রাবাইতারী শেখ ব্রাদার্স বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাকারিয়া শেখের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা হাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানার উপ-পরিদর্শক আব্দুল্ল্যা আল হাসান,ফুলবাড়ী উপজেলা যুব প্লাটফর্মের সভাপতি আনিছুর রহমান, ভাঙ্গামোর ইউনিয়ন যুব সংগঠনের সভাপতি আঙ্গুর খাতুন,ভাঙ্গামোর ইউনিয়নের ফিল্ড ফেসিলিটেটর জাহিদুল ইসলাম জাহিদ।
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
আজকের অনুষ্ঠান সন্ঞলনা করেন আব্দুর রশিদ বাবলা।

বক্তারা তাঁদের আলোচনায় বলেন, “বাল্যবিবাহ শুধু একটি সামাজিক অপরাধ নয়, এটি একটি শিশুর স্বপ্ন, অধিকার ও ভবিষ্যৎ কেড়ে নেয়। সমাজের প্রতিটি মানুষকে সচেতন হয়ে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”
অন্যান্য বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধে আইনগত সচেতনতা বৃদ্ধি, অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা এবং কিশোর-কিশোরীদের আত্মবিশ্বাস গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে।
পুরো আয়োজনটি এলাকায় ব্যাপক সাড়া ফেলে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি নিয়মিত আয়োজনের আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park