1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

বিদ্যুৎস্পৃষ্টে নাইক্ষ্যংছড়িতে ৪ বছরের শিশুর করুণ মৃত্যু।

  • প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৪১ বার পঠিত

জসিম উদ্দিন স্টাফ রিপোর্টার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাড়ে চার বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২০ অক্টোবর) বিকেল ৫টার দিকে বাইশারী ইউনিয়নের ৭নং ওয়ার্ড মধ্যম বাইশারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম ছৈয়দ হোছেন রাহিম (৪)। সে মধ্যম বাইশারী এলাকার আকতারুজ্জামানের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে নিজ বাড়িতে খেলার এক পর্যায়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে শিশুটি। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং সহানুভূতি প্রকাশ করছেন প্রতিবেশী ও স্বজনরা।

স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী এমন দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ সংযোগ ব্যবহারে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park