1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেলান্দহ অফিস সময় মানছেন না খাদ্যা কর্মকর্তা। মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

ঈদগাও ফকিরাবাজারে অবৈধ বালু ও কাঠ পরিববহরোধে অস্থায়ী ব্যারিকেড স্থাপন।

  • প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১০৪ বার পঠিত

জসিম উদ্দিন স্টাফ রিপোর্টার কক্সবাজারঈদগাঁও ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়া প্রবেশ পথে শাহ ফকিরা বাজারে ২০ অক্টোবর সকালে অস্থায়ী ব্যারিকেড স্থাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের এই উদ্যোগের উদ্দেশ্য অবৈধ বালু ও কাঠ পরিবহন রোধ করা এবং পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করা।
‎
‎উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা জানিয়েছেন, এ ব্যারিকেডে কোনো প্রকার টোল আদায় করা হবে না। এটি সম্পূর্ণ টোলবিহীন এবং প্রশাসনের নিয়ন্ত্রণাধীন। আমাদের একমাত্র লক্ষ্য জনস্বার্থ ও পরিবেশ সংরক্ষণ।
‎
‎ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন,দীর্ঘদিন ধরে চলা অবৈধ কার্যক্রম বন্ধ রাখতে এই পদক্ষেপ কার্যকর হবে। কেউ যেন ব্যারিকেডের সুযোগে টোল আদায় বা হয়রানি করতে না পারে, তার জন্য আমরা সতর্ক থাকব। এছাড়া ইউনিয়ন পরিষদের চৌকিদার ও স্বেচ্ছাসেবীরা রাতেও দায়িত্ব পালন করবেন।
‎
‎রাজঘাট ফরেস্ট বিট অফিসার শাহ আলম জানান, ব্যারিকেড স্থাপনের ফলে বনভূমি সংরক্ষণ, নদীভাঙন প্রতিরোধ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়তা হবে।
‎
‎স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই পদক্ষেপকে কার্যকর ও প্রশংসনীয় হিসেবে দেখছেন, তারা বলেন, এখন আর রাতে ট্রাক নিয়ে অবৈধ বালু ও কাঠ নেওয়া যাবে না। এটি অস্থায়ী হলেও খুব কার্যকর। আমরা চাই এটি স্থায়ীভাবে নিয়ন্ত্রণে থাকুক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park