1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

বাঁশখালীতে ধানখেতে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার।

  • প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৬৫ বার পঠিত

রিপোর্টোর: মোনতাহেরুল হক আমিন : বাঁশখালী প্রতিনিধি।

বাঁশখালীতে ধানখেতে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ
বাঁশখালীতে ধানখেত থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার। চট্টগ্রামের বাঁশখালীতে ধানখেত থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২০ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের প্রেমবাজার এলাকার একটি ধানখেতে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

ধারণা করা হচ্ছে, ওই যুবককে হত্যা করে মরদেহটি বাঁশখালীর ধানখেতে ফেলে যায় দুষ্কৃতকারীরা। সাদা শার্ট পরিহিত যুবকের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনো মরদেহের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তে কাজ চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park