1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

হেমায়েতপুর বড় মসজিদের ১০ কোটি টাকার সম্পত্তি উদ্ধার: মেহেদী হাসানের নেতৃত্বে সাফল্য।

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২৬০ বার পঠিত

মোঃ শান্ত খান বিশেষ প্রতিনিধি

দীর্ঘদিন বেদ-খল থাকা হেমায়েতপুর বড় মসজিদের প্রায় ১০ কোটি টাকার সম্পত্তি সম্প্রতি উদ্ধার করা হয়েছে। এই উদ্যোগটি বাস্তবায়িত হয়েছে হেমায়েতপুর বড় মসজিদের কমিটি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে।

সম্পত্তি উদ্ধার কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমান, যিনি দীর্ঘদিন ধরে দুঃসময়ে এলাকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য পরিচিত। এছাড়াও এই উদ্যোগের অন্যতম কার্যকর অংশগ্রহণকারী ছিলেন হেমায়েতপুরের ন্যায় বিচারক মরহুম শাহজাহান ব্যাপারীর যোগ্য উত্তরসূরি, তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান।

অ্যাডভোকেট মেহেদী হাসানের নেতৃত্বে সম্পত্তি উদ্ধারের পর পরিকল্পনা অনুযায়ী অত্যন্ত দ্রুত বাউন্ডারি ওয়াল নির্মাণের মাধ্যমে জমির পুরোপুরি দখল নিশ্চিত করা হবে। এই উদ্যোগের মাধ্যমে মসজিদের সম্পত্তি রক্ষা ও সম্প্রদায়ের কল্যাণ নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।

এলাকাবাসী জানিয়েছেন, অ্যাডভোকেট মেহেদী হাসানের এমন ন্যায্য ও সামাজিক কাজে তারা অত্যন্ত মুগ্ধ। স্থানীয় মুরুব্বিরা তার সততা, নেতৃত্ব ও সৎ উদ্যোগের প্রশংসা করছেন। এই ধরনের কার্যক্রম স্থানীয় মানুষের আস্থা ও ভালোবাসা আরও দৃঢ় করবে বলে আশা প্রকাশ করেছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

হেমায়েতপুরের সাধারণ মানুষও বলেন, সমাজে ন্যায় ও সংরক্ষণমূলক উদ্যোগের প্রতি অ্যাডভোকেট মেহেদী হাসানের মনোযোগ তাদের জন্য অনুপ্রেরণার উৎস। সামনের দিনগুলোতে তার নেতৃত্বে আরও উন্নয়নমূলক কাজের প্রত্যাশা করছেন তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park