1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেলান্দহ অফিস সময় মানছেন না খাদ্যা কর্মকর্তা। মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

জনপ্রিয় তরুণ রাজনীতিক ইব্রাহিম সাগরকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন সহযোদ্ধারা।

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৫৬ বার পঠিত

মোঃ শান্ত খান বিশেষ প্রতিনিধি

সাভার পৌরসভার শাহীবাগ এলাকার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৯২ সালের ১৫ই অক্টোবর জন্মগ্রহণ করেন তরুণ রাজনীতিক মোঃ ইব্রাহিম সাগর। আজ তার জন্মদিনে শুভাকাঙ্ক্ষী, বন্ধু-বান্ধব ও রাজনৈতিক সহযোদ্ধাদের পক্ষ থেকে শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি।

দিনটি উপলক্ষে সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটারসহ বিভিন্ন প্ল্যাটফর্মে তাকে শুভেচ্ছাবার্তা জানাচ্ছেন অসংখ্য মানুষ। শুধু ভার্চুয়াল জগতেই নয়, সরাসরি উপস্থিত হয়েও অনেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন।

রাজনীতির মাঠে নিবেদিত এই তরুণ নেতা বর্তমানে সাভার পৌর জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক এবং সাভার পৌর ৭নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন সফলভাবে।

শুভেচ্ছায় সিক্ত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে মোঃ ইব্রাহিম সাগর বলেন,আমি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের ভালোবাসা ও দোয়া আমার সবচেয়ে বড় প্রাপ্তি। প্রকৃতির নিয়মে যেমন জন্মেছি, তেমনই একদিন চলে যাব — তবে মানুষের ভালোবাসায় বেঁচে থাকতে চাই চিরদিন।”

তার এই মানবিক ও বিনয়ী বক্তব্যে শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার জোয়ার তুলেছেন।

স্থানীয় রাজনৈতিক মহলে তাকে একজন সৎ, পরিশ্রমী ও মানবিক তরুণ নেতা হিসেবে গণ্য করা হয়, যিনি সবসময় জনকল্যাণমূলক কাজ ও সামাজিক সহযোগিতায় নিজেকে যুক্ত রেখেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park