1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

বিয়ের প্রলোভনে ৪৭ লাখ টাকা ও সর্বস্ব হারিয়ে বিএনপি নেতার বিরুদ্ধে নারীর সংবাদ সম্মেলন।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৭৯ বার পঠিত

মোঃসোহাগ বিশেষ প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় বিয়ের প্রলোভনে অর্থ ও সম্পদের সঙ্গে সর্বস্ব হারিয়ে লালুয়া ইউনিয়ন
বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর প্যাদার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছেন মরিয়ম বেগম(৪৩) নামের এক নারী। মঙ্গলবার বেলা এগারোটায় কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ওই নারীর পিতা মো. মোসলেম দফাদার, ভাই মো. আব্দুর রহমান উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে মরিয়ম বেগম বলেন, বালিয়াতলী ইউনিয়নের দিগর বালিয়াতলী গ্রামের বাসিন্দা মৃত আফতের গাজীর ছেলে কামাল হোসেন সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের ১৭ বছর পর কামাল হোসেনের মৃত্যু হয়। সেই সংসারে তাদের ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে। ওই নারীর স্বামী কামাল হোসেন জীবিত থাকা অবস্থায় তাদের বাড়ির পাশে লালুয়া ইউনিয়নের কলাউপাড়া গ্রামের বাসিন্দা ইয়াসিন প্যাদার ছেলে মজিবর প্যাদা মাছের ব্যবসা করত। সেই সুবাদে তাদের বাড়িতে যাতায়াত ছিলো। তার স্বামীর মৃত্যুর পর থেকে ওই নারীকে বিয়ে করার জন্য বিভিন্ন প্রলোভন দেখিয়ে আসছিলো মজিবর। পরবর্তীতে ৪ বছর আগে পটুয়াখালী নিয়ে গিয়ে ভুয়া কাবিন নামার মাধ্যমে বিয়ের নাটক সাজিয়ে স্ত্রী হিসেবে ওই নারীকে গ্রহন করে মজিবর। পরে তার পিতা-মাতাসহ পরিবারের সকলকে সন্তুষ্ট করে তাদের সম্পত্তি আত্মসাতের পথে নামে মজিবর।

২০২১ সালে আমাদের বসতবাড়িসহ জমি পায়রা বন্দরের অধিগ্রহন করে। অধিগ্রহনকৃত আমার এবং আমার ভাই আব্দুর রহমান এর ৪৭ লাখ টাকা কৌশলে আত্মসাৎ করে সটকে পরে। টাকা এবং স্ত্রীর অধিকার আদায়ে গেলেই ২৭ লাখ টাকা দেয়ার কথা বলে আমাকে তাড়িয়ে দেয়াহয়। টাকা এবং স্বামীর অধিকার চাওয়ায় মজিবুর রহমান মরিয়ম বেগম এবং তার বাবা মোসলেম দফাদার, ভাই আব্দুর রহমানকে আসামী করে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করে হয়রানী করছে। বিধবা নারী প্রতিকার ও ন্যায় বিচারের নিশ্চিতে প্রশাসনের সহযোগিতা কামনা করছেন।

এ বিষয়ে অভিযুক্ত মজিবর প্যাদা বলেন,মরিয়ম বেগমের সাথে আমার কোন বৈবাহিক সম্পর্ক নেই। তাদের কাছে আমি টাকা পাবো। এজন্য মামলা দায়ের করেছি, মামলা আদালতে বিচারাধীন রয়েছে। পাওনা টাকা যাতে চাইতে না পারি এজন্য আমার বিরুদ্ধে অভিযোগ করেছে। তাদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park