1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

গাজীপুরে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৫৫ বার পঠিত

মোঃসুলতান মাহমুদ
গাজীপুর প্রতিনিধি।

জাতীয় প্রেসক্লাবে শিক্ষকদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে এবং শিক্ষক-কর্মচারীদের যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে গাজীপুরের শ্রীপুর উপজেলায় কর্মবিরতি পালন করেছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক,কর্মচারীরা।
সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টা থেকে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে কর্মবিরতি শুরু হয়। কর্মসূচির আওতায় কোনো শিক্ষকরা শ্রেণিকক্ষে উপস্থিত হননি।
শ্রীপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ও হাজী ছোট কলিম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুল হান্নান সজল বলেন, “গত রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকদের যৌক্তিক দাবি আদায়ের শান্তিপূর্ণ কর্মসূচিতে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে যে বর্বরোচিত হামলা চালানো হয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা দাবি জানাচ্ছি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।”
তিনি আরও বলেন, “শিক্ষকদের পূর্ব ঘোষিত দাবি বাড়ি ভাড়া ২০% এবং চিকিৎসা ভাতা ১৫শত টাকা সহ সকল যৌক্তিক দাবি দ্রুত প্রজ্ঞাপন আকারে বাস্তবায়ন করা হোক, যাতে শিক্ষকরা শ্রেণিকক্ষে ফিরে যেতে পারেন।” শ্রীপুর উপজেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা কর্মবিরতিতে অংশ নেওয়ায় সমিতির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নাজমুল মন্ডল বলেন, “শিক্ষকদের যৌক্তিক দাবি বারবার উপেক্ষিত হচ্ছে। শান্তিপূর্ণভাবে দাবি জানানো সত্ত্বেও রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে আমাদের ওপর হামলা চালানো হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।”
সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, “আমরা দেশের ভবিষ্যৎ প্রজন্ম গড়ার কাজ করি। অথচ সেই শিক্ষকদের সম্মান ও ন্যায্য অধিকার বারবার অবহেলিত হচ্ছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park