1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

লালমাইয়ে মাদক ও স্মার্টফোন আসক্তিকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ।

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৪৫ বার পঠিত

কুমিল্লা প্রতিনিধি :-

কুমিল্লার লালমাইয়ে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের অংশগ্রহণে সচেতনতামূলক এক ব্যতিক্রমী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’ এর উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হীমান্দি খিসা।
লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদুল্লাহ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ তানজিনা জেরিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তফাজ্জল হোসেন মজুমদার এবং সংগঠনের উপদেষ্টা হাবিবুর রহমান স্বপন।

এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের উপজেলা শাখার সভাপতি আব্দুল হান্নান হৃদয়, সাধারণ সম্পাদক মোঃ নাঈম, যুগ্ম সাধারণ সম্পাদক আনিস সরকার, সদস্য সাদমান তাসিন, অপু, ইয়াছিন প্রমুখ।

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের প্রায় ৩০০ শিক্ষার্থী মাদক, ইভটিজিং ও স্মার্টফোন আসক্তিকে লাল কার্ড প্রদর্শন করে শপথ নেন।
তারা অঙ্গীকার করেন—

> “আমি কখনো মাদক সেবন করব না, দুর্নীতির সঙ্গে জড়াব না। সময় নষ্ট করে স্মার্টফোনে আসক্ত হব না। আমি আজ ভালো মানুষ হওয়ার শপথ নিয়েছি।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park