1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেলান্দহ অফিস সময় মানছেন না খাদ্যা কর্মকর্তা। মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

সারাদেশের মত বেগমগঞ্জে শুরু হলো টাইফয়েড টিকা কর্মসূচি ; উদ্বোধন করেন টিএসও হাসান খায়ের।

  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৭৮ বার পঠিত

সাইফুল ইসলাম, নোয়াখালী জেলা প্রতিনিধি

সারাদেশের মত বেগমগঞ্জে শুরু হলো ৯মাস থেকে ১৫ বছরের কম বয়সি সকল শিশু এবং প্রাক- প্রাথমিক থেকে নবম শ্রেণি ও সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা প্রদান কর্মসূচি।

রবিবার সকালে ২নং গোপালপুর ইউনিয়নের কালিকাপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হাসান খায়ের চৌধুরী।

এ সময় আরো উপস্থিত ছিলেন এমওডিসি ডাঃ তারানা জাফরিন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই মোহাম্মদ মানিক মিয়া।

পরে উপজেলায় বিভিন্ন টিকা কেন্দ্র পরিদর্শন করে বেগমগঞ্জ উপজেলা হাসপাতালে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

এসময় তিনি বেগমগঞ্জের সকল সচেতন অভিভাবক ও শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন টাইফয়েড একটি জটিল ও কঠিন অসুখ, শিশুদের মৃত্যু হার বেশির কারনে সরকার ১৫ বয়সের কম শিশুদের এই টিকা বিনামূল্যে ক্যাম্পেইন করে দিচ্ছে।
আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বিভিন্ন টিকা কেন্দ্রে এই টিকা নেয়ার জন্য সবাইকে সচেতন করতে হবে।
আশা করি সারা নোয়াখালীর সবচেয়ে বেশি শিশু বেগমগঞ্জ উপজেলা টিকা নিবে।
তিনি এই বিষয়ে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park