1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

কালিয়াকৈর শারদীয় দুর্গা পুজা দেখতে যাওয়ার সময় দুই অটোরিকশা মুখামুখি সংঘর্ষে ১জন নিহত।

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১১৭ বার পঠিত

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বংশীবাড়ি কলেজ রোড এলাকায় শারদীয় দুর্গাপূজা দেখতে যাওয়ার সময় অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শংকর মালো (৪৫) নামে এক কুয়েত প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে শারদীয় দুর্গাপূজা দেখতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শংকর মালো উপজেলার ডুবাইল গ্রামের মনমোহন চন্দ্র মালোর ছেলে।

স্থানীয়রা জানায়, প্রায় ৯ দিন আগে পূজার ছুটিতে তিনি কুয়েত থেকে বাড়িতে আসেন। দুর্ঘটনার দিন স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে পূজা দেখতে বের হন। পথে বংশীবাড়ি কলেজ রোড এলাকায় অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা না থাকায় তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) যোবায়ের আহমেদ বলেন, ‘শংকর মালো দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন। পরে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এবং এ বিষয়ে থানাকে অবহিত করেন। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park