1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

কালিয়াকৈরে গ্যাস লাইনের লিকেজে অগ্নিকাণ্ড, দগ্ধ পথচারী হাসপাতালে।

  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১১৭ বার পঠিত

শাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রি-মোড় ঢাকা-নবীনগর মহাসড়কের পাশে তিতাস গ্যাসের লাইনে লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে হঠাৎ আগুন ধরে গেলে মুহূর্তেই এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডে মোঃ সাইফুল (৩০) নামে এক পথচারী গুরুতর দগ্ধ হন। আগুনে তার শরীরের বিভিন্ন অংশ ও মুখমণ্ডল পুড়ে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে গাজীপুর সদর হাসপাতালে রেফার করেন।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে টানা পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় এবং আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের অভিযোগ, একই স্থানে এর আগেও একাধিকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাদের দাবি, তিতাস গ্যাস কর্তৃপক্ষের অবহেলার কারণেই এমন দুর্ঘটনা বারবার ঘটছে। দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনচার্জ ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, “খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করি। তিতাস কর্তৃপক্ষের সহযোগিতায় প্রায় পাঁচ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।”

এ বিষয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park