1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

মাদারীপুরে ব্যবসায়ীকে গুরুতর আহত করে ৫ লাখ টাকা ছিনতাই।

  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৯৯ বার পঠিত

মাহামুদুল হাসান রনি
স্টাফ রিপোর্টার

মাদারীপুর জেলার শিবচর উপজেলার মালেরহাট এলাকায় ভয়াবহ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে বিকাশ ও ইলেকট্রনিক ব্যবসায়ী সাইফুল ইসলাম ঠান্ডুর ওপর হামলা চালায় ছিনতাইকারীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছিনতাইকারীরা প্রথমে ঠান্ডুর মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে এবং লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়লে তার হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। ব্যাগের ভেতর বিকাশের মোবাইল ফোনসহ প্রায় ৫ লাখ টাকা ছিল বলে জানা গেছে।

গুরুতর আহত অবস্থায় সাইফুল ইসলাম ঠান্ডুকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে ঢাকা প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park