1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ভেড়ামারায় প্রফেসর ড সাইফুল ইসলাম এর পথসভা জনসমুদ্রে পরিণত।

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫১ বার পঠিত

ভেড়ামারা প্রতিনিধি – জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (ভেড়ামারা- মিরপুর) আসনে মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ড. সাইফুল ইসলাম বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা জনগণের মধ্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যে শুক্রবার বিকেল ৫টায় মোকারিমপুর ইউনিয়নে পথসভা ও লিফলেট বিতরণ করেন।
মুকুল ক্লাব মাঠের পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (ভেড়ামারা- মিরপুর) আসনে মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ড. সাইফুল ইসলাম। 
তিনি বলেন, “তারেক রহমানের নির্দেশে আমি জনগণের দুয়ারে দুয়ারে যাচ্ছি। বিএনপি ঘোষিত ৩১ দফা রাষ্ট্রকাঠামো সংস্কারের অঙ্গীকার জনগণের কাছে পৌঁছে দিচ্ছি। জনগণই আমাদের শক্তি, তাদের সমর্থনই আমাদের ভরসা।”
জনতা তার বক্তব্যে মুহুর্মুহু করতালি দিয়ে সমর্থন জানায়। পথসভায় ৩১ দফা সংস্কার পরিকল্পনার লিফলেটও বিতরণ করা হয়। 
ড. সাইফুল ইসলাম প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে কুষ্টিয়া-২ আসনকে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিতে মডেল এলাকা হিসেবে গড়ে তোলা হবে।
তিনি আরও বলেন, “আমরা জনগণের পাশে থাকতে চাই, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে চাই। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম আমাদের চলতেই থাকবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— মোকারিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদত হোসেন, সহ-সভাপতি মনজুর আলম দুলাল, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কাদেরসহ স্থানীয় নেতৃবৃন্দ। বিশেষ অতিথি ছিলেন ম. বুলবুল, আবু সাইদ, শামীমসহ শত শত নেতাকর্মী।
পথসভায় মানুষের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস এবং জনস্রোত স্পষ্টভাবে প্রমাণ করে, কুষ্টিয়ার মাটিতে বিএনপি পুনরায় সংগঠিত ও শক্তিশালী হয়ে উঠেছে এবং ড. সাইফুল ইসলাম এই অঞ্চলের ভোটারদের কাছে জনপ্রিয় ও প্রতিষ্ঠিত প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park