1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা

কালিয়াকৈরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৯ বার পঠিত

শাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ১১ টায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার জনাব কাউছার আহমেদ। সভায় আইন-শৃঙ্খলা সংক্রান্ত আগস্ট -২০২৫ মাসিক প্রতিবেদন পেশ করেন কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) মো.জাফর আলী খান। সভায় মাসিক অপরাধ বিষয়ক প্রতিবেদন সূত্রে প্রকাশ : দস্যুতা -২,খুন -১, ধর্ষণ -৫, অপহরণ -১, চুরি – ১, সড়ক দুর্ঘটনা – ৫, অপমৃত্যু – ১২, মাদকদ্রব্য -১৬, অন্যান্য মামলা – ১৯, রুজুকৃত মোট মামলা -৫১, গ্রেফতারকৃত আসামির সংখ্যা -৫১, নিয়মিত মোট মামলা — ৬৩।

সাম্প্রতিক উপজেলায় ছিনতাই ও মাদকাসক্তির সংখ্যা দিন দিন বৃদ্ধি ও দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য আলোচনা করা হয় । সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার কাউসার আহমেদ সার্বিক দিকনির্দেশনামূলক বক্তব্য সহ আসন্ন শারদীয় সার্বজনীন দুর্গাপূজা পালন উপলক্ষে সার্বিক নিরাপত্তার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করার কথা জানান। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) মো. জাফর আলী খান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইমরান হোসেন হান্নান, মডেল প্রেসক্লাবের সভাপতি ইমারত হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর প্রমুখ। অনুষ্ঠান উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ সহ সরকারি বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি,শিক্ষক প্রতিনিধি, অন্যান্য প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park