1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

কলাপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার।

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬০ বার পঠিত

মোঃমহিউদ্দিন সোহাগ

পটুয়াখালীর কলাপাড়ায় নাজমিন বেগম (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের পাটুয়া গ্রামের স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।মৃত নাজমিন বেগম ওই এলাকার জাকারিয়া হোসেনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে স্বামী-সন্তানদের নিয়ে ঢাকায় বসবাস করছিলেন নাজমিন। তবে প্রায় এক মাস আগে সন্তানদের নিয়ে গ্রামের বাড়িতে চলে আসেন তিনি। বুধবার সকালে তার শয়ন কক্ষে আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা।
কেউ কেউ এটিকে আত্মহত্যা বললেও, পরিবারের কিছু সদস্য ও প্রতিবেশীরা মৃত্যুর পেছনে অন্য কোনো রহস্য থাকতে পারে বলে ধারণা করছেন।

কলাপাড়া থানার ওসি মো জুয়েল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পুলিশ পাঠানে হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park