1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

চৌধুরী কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৯ বার পঠিত

মোঃ রোমন হায়দার (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ঢাকা নবাবগঞ্জ তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজে উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণির (২০২৫-২০২৬) শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) দুপুর ১টায় ঢাকার নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়ায় কলেজ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের এমপি পদপ্রার্থী এ্যাড. রফিক সিকদার। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ঢাকা আঞ্চলিক কেন্দ্রের পরিচালক টি. এম. আহমেদ হুসেইন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. আবুল কালাম খন্দকার। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ঢাকার নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়ায় অবস্থিত এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটি ঢাকা-সিংগাইর-মানিকগঞ্জ সড়ক সংলগ্ন ইছামতি নদীর মনোরম পাড়ে গড়ে উঠেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park