
মোঃসোহাগ বিশেষ প্রতিনিধি
বিপুল উৎসাহ উদ্দিপনা ও আনন্দঘন পরিবেশে জেলা প্রেসক্লাব পটুয়াখালীর দু’বছর মেয়াদের কার্যকরী কমিটির নির্বাচন সম্পন্ন।
এ নির্বাচনে ৫০ জন ভোটারের সবাই ভোট প্রদান করেছে বলে প্রাজাইডিং অফিসার জেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা (রেজিস্ট্রার) মোঃ মাহাবুবুর রহমান নিশ্চিত করেছেন।
শনিবার (২০ সেপ্টেম্বর) ফায়ার সার্ভিস সড়কস্থ জেলা প্রেসক্লাব পটুয়াখালীর দুই বছর মেয়াদের কার্যকরী কমিটির নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ মশিউর রহমান, সহ-সভাপতি পদে মোঃ রাসিদ উদ্দিন, সাধারন সম্পাদক পদে রিয়াজুর রহমান, সহ- সাধারন সম্পাদক পদে মোঃ মামুন হোসাইন৷ সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মজিবর হাওলাদার, দপ্তর সম্পাদক পদে পারভেজ মাহমুদ, অর্থ সম্পাদক পদে মোঃ আব্দুর রহিম। ৫ টি সদস্য পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন ইনামুর রহমান, মোসাঃ রুনু, মোঃ আনোয়ার হোসেন, মোঃ হাসান ও মোঃ রাসেল হাওলাদার।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ৩ সদস্য বিশিস্ট নির্বাচন পরিচালনা কমিটির আহবায়কের দায়িত্বে ছিলেন মোঃ সরোয়ার হোসেন সানু, তার সাথে দুইজন সদস্য ছিলেন মোঃ জামাল আকন ও সঞ্জিব দাস।
ভোট গ্রহনে পোলিং কর্মকর্তা ছিলেন জেলা মহিলা অধিদপ্তরের জামিলা আক্তার বিথী। ভোট গ্রহনের সময় প্রার্থীদের পক্ষে এজেন্ট ছিলেন
আরিফুজজামান তুহিন, রাসেল হাওলাদার , মোবাশশারা আক্তার উর্মি, শহিদুল ইসলাম, মানিকগাজী প্রমুখ।
উক্ত নির্বাচনে সভাপতি ও দপ্তর সম্পাদকসহ ৫ টি পদই বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন।
সহ-সভাপতি, সাধারন সম্পাক, সহ- সাধারন সম্পাদক, সাংগঠনিক ও অর্থ বিষয়ক সম্পাদক এ পাঁচটি পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেছেন।
প্রকাশ, ২০১৮ সালে মোঃ মশিউর রহমানের নেতৃত্বে জেলা প্রেসক্লাব পটুয়াখালী স্থাপিত হয়। বর্তমানে জেলা প্রেসক্লাব পটুয়াখালী ফায়ার সার্ভিস সড়কে অস্থায়ী কার্যালয়ে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে ।
ছবিঃ নিম্নরূপ
সভাপতি: মশিউর রহমান,
সাধারন সম্পাদক: রিয়াজুর রহমান,
সহ সাধারন সম্পাদক : মোঃ মামুন হোসাইন