1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ৭৩টি পূজামন্ডবে আর্তিক অনুদান সৈয়দ ফয়সাল আহমেদ।

  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৬ বার পঠিত

রাসেল মাহমুদ
হবিগঞ্জ জেলা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে চুনারুঘাট উপজেলার ৭৩টি সার্বজনীন পূজা মণ্ডপে আর্থিক সহযোগিতা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে চুনারুঘাট মুসলিম হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রামকৃষ্ণ পাল এবং পরিচালনা করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক মোজাম্মেল হক তালুকদার। প্রধান অতিথির বক্তব্যে সায়হাম গ্রুপের কর্ণধার শিল্পিতি সৈয়দ মোহাম্মদ ফয়সল বলেন- আমি হয়তো আর বেশি সময় রাজনীতিতে পাব না, এটি আমার জীবনের শেষ সুযোগ। আপনারা যদি আমাকে সমর্থন দেন, তবে জীবনের শেষ সময়টুকু আমি চুনারুঘাট-মাধবপুরের উন্নয়নে উৎসর্গ করতে চাই। ধর্ম যার যার, উৎসব সবার- এই বিশ্বাসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় গণমানুষের পাশে থেকেছে, ভবিষ্যতেও থাকবে। আমরা সব ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে নির্দেশনা দিয়ে আসছেন। দুর্গোৎসব কেবল সনাতন ধর্মাবলম্বীদের নয়, এটি একটি সামাজিক উৎসব। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান- সবাই মিলেমিশে অংশগ্রহণ করে। তিনি আরও বলেন, আজকের এই আর্থিক সহযোগিতা কোনো দয়া নয়, বরং একাত্মতা ও ভালোবাসার প্রতীক। তারেক রহমান সবসময় চান, সুখে-দুঃখে বিএনপি যেন মানুষের পাশে থাকে। আমি সেই নির্দেশনা বাস্তবায়ন করছি মাত্র। পূজা কমিটির সভাপতি রামকৃষ্ণ পাল বলেন- দুর্গোৎসব আমাদের প্রাণের উৎসব। আমরা চাই সবাই মিলে আনন্দ করি, সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকি। বিএনপি যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতিকে অগ্রাধিকার দিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছে, সেটি সত্যিই প্রশংসনীয়। আজকের এই সহযোগিতা শুধু অর্থ নয়, এটি একটি রাজনৈতিক দলের মানবিক অবস্থানের প্রতিচ্ছবি। পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রণয় পাল বলেন- আমাদের মণ্ডপগুলোতে অনুদান প্রদান ও উপস্থিত থেকে ফয়সল সাহেব যে আন্তরিকতার পরিচয় দিয়েছেন, তা আমাদের অনুপ্রাণিত করেছে। আমরা চাই, ভবিষ্যতেও রাজনীতির উর্ধ্বে উঠে এমন সহযোগিতা অব্যাহত থাকুক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ লিয়াকত হাসান, মাধবপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ শাহজাহান, চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন সামছু, হবিগঞ্জ জজকোর্টের পিপি এডভোকেট আব্দুল হাই, রানিগাও ইউনিয়ন বিএনপির সভাপতি আবু ছালেহ শফিকুর রহমান, সাটিয়াজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট সরকার মো. শহিদ, চুনারুঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট মোজাম্মেল হক চৌধুরী, সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী জালাল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ আবু নাঈম হালিম, উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফুর রহমানসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বিএনপি কখনো সাম্প্রদায়িক রাজনীতি করে না। বরং জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ধর্মীয় শান্তি-সম্প্রীতি বজায় রাখার জন্যই দলটি সবসময় কাজ করে আসছে। অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে উপজেলার ৭৩টি সার্বজনীন পূজা মণ্ডপে প্রতিটি মণ্ডপে ৫ হাজার টাকা করে মোট ৩ লাখ ৬৫ হাজার টাকা বিতরণ করা হয়। মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত থেকে আর্থিক সহযোগিতা গ্রহণ করেন এবং বিএনপির এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park