1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, ঢাকার অভিষেক ও ছাত্রবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৪ বার পঠিত

মো রোমন হায়দার (ব্রাহ্মনবাড়িয়া) জেলা প্রতিনিধিঃ

আজ ২০ সেপ্টেম্বর ২০২৫, রোজ শনিবার, রাজধানী ঢাকায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, ঢাকার উদ্যোগে অভিষেক ও ছাত্রবৃত্তি ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপদেষ্টা অর্থ মন্ত্রণালয় ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ড. সালেহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মোঃ সায়েদুর রহমান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, ঢাকার সভাপতি জনাব এম এ খালেক পিএসসি। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম নেতা ইঞ্জিনিয়ার মোঃ খালেদ হোসেন মাহবুব (শ্যামল)। এসময় বক্তারা শিক্ষার প্রসার, মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজনে অতিথিরা মেধাবী শিক্ষার্থীদের হাতে ছাত্রবৃত্তির চেক ও সম্মাননা তুলে দেন। উপস্থিত সদস্যরা জানান, এ ধরনের আয়োজন ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং জেলার ভাবমূর্তি উজ্জ্বল করতে সহায়ক হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park