1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

সরকারি রাস্তার অবৈধ স্থাপনা উচ্ছেদ করে হবিগঞ্জ চাষীবাজার কে দখল মুক্ত করেছে সেনাবাহিনী।

  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৩ বার পঠিত

রাসেল মাহমুদ
হবিগঞ্জজেলা প্রতিনিধি

হবিগঞ্জ শহরের কোর্ট স্টেশন এলাকার, চাষী বাজার কে দখল মুক্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
আজ ভোর বেলা বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম চাষী বাজারে অভিযান চালিয়ে সকল অবৈধ স্থাপনাকে উচ্ছেদ করে দেন।

স্হানীয় সুত্রে জানা যায়,
হবিগঞ্জ শহরের কোর্ট স্টেশন এলাকার চাষী বাজারে দীর্ঘদিন যাবত কিছু অসাধু ব্যবসায়ীরা তাদের অবৈধ স্থাপনা দিয়ে সরকারী ভুমিসহ রাস্তায় তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে।
এতে জন দূর্ভোগ সৃষ্টি হচ্ছে।
সাধারণ জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটছে।
পাশাপাশি দেখা যায় ঐ এলাকায় প্রায়ই ময়লা আবর্জনা স্তূপ তৈরি হয়ে থাকে।
স্হানীয়রা আরও জানান যে, ঐসব অবৈধ স্থাপনার ও রাস্তায় দখলদারী ব্যবসায়ীদের কারনে, প্রতিনিয়ত চাষী বাজার এলাকায় যানজটের সৃষ্টি হয়।

যার ফলে জনগনের চলাচলে বিঘ্ন ও অসুবিধা সৃষ্টি হয় এবং আশপাশের এলাকার মানুষের চলাচলে বিভিন্ন সমস্যা দেখা দেয়।

আশপাশের এলাকার স্কুল, কলেজের পড়ুয়া শিক্ষার্থীদের চলাচলে অনেক অসুবিধা সৃষ্টি হয়ে থাকে।

পথচারীরা বলেন দীর্ঘদিন ধরে আমরা এ সমস্যায় ভুগছি।
আজ সেনাবাহিনীর অভিযানে হবিগঞ্জ শহরের কোর্ট স্টেশন এলাকার চাষী বাজার কে করা হয় দখল মুক্ত।
এজন্য আমরা বাংলাদেশ সেনাবাহিনী কে সাধুবাদ জানাই।
আর আশা করি তাদের এ ধারা অব্যাহত থাকবে।

বাংলাদেশ সেনাবাহিনী সুত্রে জানা যায়,

কিছু অসাধু ব্যবসায়ী তাদের অবৈধ স্থাপনা ও বিভিন্ন পন্য সামগ্রী দিয়ে সরকারী রাস্তায় দীর্ঘদিন ধরে ব্যবসা চালিয়ে যাওয়ার কারণে জনসাধারণের দুর্ভোগ সৃষ্টি হচ্ছে এবং রাস্তায় চলাচলের অসুবিধা দেখা দিচ্ছে।

বিশেষ করে, ওই এলাকায় প্রায়ই যানজট দেখা দিচ্ছে, তাই এসব সমস্যা সমাধানে ও জনগনে পথ চলাচলের অসুবিধা দূর করতে এবং যানজট নিরসনে আমাদের এই পদক্ষেপ কর্মসূচি পালন করা হয়।

তারা আরও জানান, জনগণের শান্তি রক্ষার্থে এবং এলাকার দুর্ভোগ প্রতিহতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park