1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক দেওয়ান মো: নকিবুল হুদা।

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৬ বার পঠিত

মো রোমন হায়দার, ব্রাহ্মনবাড়িয়া (বাঞ্ছারামপুর) প্রতিনিধি:

“জনগণ যদি আমাকে সুযোগ দেন, আপনাদের কষ্টার্জিত টাকা ও আমানত রক্ষা করব, ইনশাআল্লাহ। একটি টাকাও বিদেশে পাচার করা হবে না, এদেশের সম্পদ দেশের মানুষের কল্যাণে সঠিকভাবে ব্যবহার করা হবে।” বুধবার বিকেল ৪টায় উপজেলার ১২নং উজানচর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “বাঞ্ছারামপুর উপজেলাকে একটি আধুনিক, পরিবেশবান্ধব, দুর্নীতি-চাঁদাবাজি ও মাদকমুক্ত এলাকায় রূপান্তর করা হবে। নারী নির্যাতন ও ইভটিজিং বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও জনসেবামূলক কাজে আত্মনিয়োগ করব। দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ইসলামী মূল্যবোধ, ন্যায়ভিত্তিক সমাজ ও জনকল্যাণে কাজ করার সুযোগ দিন।”

১২নং উজানচর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোহাম্মদ আলী (লিটন মিয়া) সভাপতিত্বে ও উজানচর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো: সাইফুল ইসলাম বাবুল সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঞ্ছারামপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো: শামীম নূর ইসলাম। তিনি বলেন, “বিগত দিনে সরকারের জুলুম-নির্যাতনের কারণে আমরা আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য জনগণের সামনে তুলে ধরতে পারিনি। এখন আর কোনো বাধা নেই। আমরা জনগণকে সাথে নিয়ে একটি সুন্দর নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে সবার ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে।

এছাড়াও উপস্থিত ছিলেন—উজানচর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ নাসির উদ্দীন মুন্সী, আবু কাউসার, মোঃ লিয়াকত আলী ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ ও কর্মীরা

স্থানীয়রা মনে করেন, প্রার্থীর সরাসরি জনগণের মাঝে উপস্থিতি ইতিবাচক, যা জামায়াতে ইসলামীকে অনেক এগিয়ে নিয়ে যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park