1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা

ফুলবাড়ীতে উপজেলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৫ বার পঠিত

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর
স্টাফ রিপোর্টারঃ

ফুলবাড়ীতে উপজেলা প্রেসক্লাবের নিয়মিত কমিটি গঠনের লক্ষে নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১২ সেপ্টেম্বর বিকেল ৩টায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ নির্বাচন সম্পন্ন হয়। এনির্বাচনে দৈনিক ভোরের ডাকের উপজেলা প্রতিনিধি জাকারিয়া মিঞাকে সভাপতি ও চ্যানেল এস-এর উপজেলা প্রতিনিধি মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শওকত আলী সরকার। বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম জেলা বিএমএসএফ এর সাধারণ সম্পাদক আলমগীর হোসাইন,বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার সেক্রেটারি মাওঃ মোঃ আব্দুর রহমান, সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, ফুলবাড়ী উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল খালেক ও
যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, ফুলবাড়ী সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি এইচ এম বাবুল, সাধারণ সম্পাদক নাজমুল হাসান প্রমুখ।

নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ হারুন।
অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park