1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ভালুকায় জুয়া খেলার সময় ২ জন গ্রেফতার।

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯২ বার পঠিত

জাকির হোসাইন রাজু
ভালুকা, ময়মনসিংহ প্রতিনিধি
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

ভালুকা: ময়মনসিংহের ভালুকা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার সময় দুইজনকে গ্রেফতার করেছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত ১টা ১০ মিনিটে উপজেলার কাচিনা এলাকা থেকে তাদের হাতে-নাতে ধরা হয়।

ভালুকা মডেল থানা সূত্রে জানা যায়, এসআই গোবিন্দ দাস তার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। অভিযানে কাচিনা এলাকা থেকে মো. মালেক মিয়া (৫৫), পিতা-মৃত হালিম মিয়া, সাং-তাসকাপাড়া, এবং মো. কাইয়ুম মিয়া (৫০), পিতা-মৃত মোমরেজ আলী, সাং-পালগাঁও, কামারিয়াপাড়া বড়চালা, উভয় থানা-ভালুকা, জেলা-ময়মনসিংহ, কে গ্রেফতার করা হয়।

পুলিশ তাদের কাছ থেকে এক বান্ডিল (৫২ টি) তাস, দুটি মোমবাতি, জুয়া খেলার জন্য ব্যবহৃত একটি প্লাস্টিকের বস্তা এবং নগদ ৮৫০ টাকা উদ্ধার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ভালুকা মডেল থানার নন এফআইআর নং-১৬৯, তারিখ-১২/০৯/২০২৫ খ্রিঃ, ধারা-জুয়া আইনের ৪ ধারা অনুযায়ী মামলা করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park