1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চেয়ারম্যান প্রার্থী মাওলানা মুহাম্মদ ওসমান গনিকে সম্মাননা স্মারক প্রদান। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ইএসডিওর নির্বাহী পরিচালক ড. শহীদ উজ জামান। তাহিরপুর শাহ আরেফিন মাজার নিয়ে দুই পক্ষ মুখোমুখি প্রশাসন নীরব। কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০ কালীগঞ্জে সাংবাদিকদের সাথে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময়। মেলান্দহ অফিস সময় মানছেন না খাদ্যা কর্মকর্তা। মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার

কালীগঞ্জে সাংবাদিকদের সাথে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময়।

  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত

মোঃ মুক্তাদির হোসেন,
স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে গাজীপুর প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন আলোচনা ও মতবিনিময় করেছে। সংগঠনের কালীগঞ্জ উপজেলা শাখা এ মতবিনিময় সভার আয়োজন করে।
সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের আয়েশা মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াবেটিকস্ সেন্টারে সংগঠনের সাধারণ সম্পাদক ডাঃ জুয়েল হাসানের সঞ্চালনায় ও সভাপতি সৈয়দ আহমদ কবির বুলবুলের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় কালীগঞ্জ ডায়াগনষ্টিক সেন্টার, বিসমিল্লাহ ডায়াগনষ্টিক এন্ড ট্রমা সেন্টার, শাপলা ডায়াগনষ্টিক সেন্টার, নিউ ল্যাব এইড ডায়াগনষ্টিক সেন্টার, জামিল চক্ষু হাসপাতাল, আয়েশা মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াবেটিকস্ সেন্টার, উলুখোলা মডার্ণ ডায়াগনষ্টিক সেন্টার, পূর্বাচল ডায়াগনষ্টিক সেন্টার, নুবহা জেনারেল হাসপাতাল, হলি কেয়ার ডায়াগনষ্টিক সেন্টার, আধুনিক হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার, শীলা পপুলার ডায়াগনষ্টিক সেন্টার, নোভা ডায়াগনষ্টিক সেন্টার, সেন্ট মেরিস ডায়াগনষ্টিক সেন্টার, কালীগঞ্জ সেন্ট্রাল হাসাপাতালের মালিক, পরিচালক, ব্যবস্থাপক ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, আমরা নিবন্ধিত ডাক্তার, নার্স ও ল্যাব টেকনিশিয়ান দিয়ে প্রতিষ্ঠান পরিচালনা করি। সরকারের নিয়ম মেনে আমরা স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌছে দিতে চাই। কিন্তু যথাসময়ে পরিবেশ, ফায়ার সার্ভিস, বর্জ্য ব্যবস্থাপনা, নারকোটিক ছাড়পত্র, টিন, বিন সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স ও ডিজি হেলথ লাইসেন্স পেতে বিড়ম্বনায় পড়তে হয়। একজন চিকিৎসকের সর্বোচ্চ চেষ্টা থাকে রোগীকে সুস্থ্য করে তোলার। তারপরও কোন কারণে রোগী মারা গেলে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু বলে আমাদের দায়ী করা হয়। বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও কার্যক্রম গতিশীল করতে দ্রুত সময়ের মধ্যে নতুন লাইসেন্স প্রদান ও নবায়নের জন্য আমরা যাথযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্র্ষণ করছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park