1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেলান্দহ অফিস সময় মানছেন না খাদ্যা কর্মকর্তা। মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

গাইবান্ধায় সংবাদ কর্মীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের ।

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৩৬ বার পঠিত

গাইবান্ধা জেলা প্রতিনিধি :

অসত্য ও বিভ্রান্তিকর রিপোর্ট করায় মোঃ শামসুজ্জোহা নামে এক সাংবাদিকের বিরুদ্ধে বিজ্ঞ আমলী আদালত, ফুলছড়ি গাইবান্ধায় মানহানীর মামলা করেছেন ভুক্তভোগী মোঃ মনির হোসেন।

মামলায় উল্লেখিত ঘটনার বিবরন থেকে জানা যায়, বাদী পানি উন্নয়ন বোর্ড গাইবান্ধার একজন কর্মচারী এবং পাশাপাশি বৈধভাবে ব্যবসা পরিচালনা করেন। বাদীর ছোট একটি শিশু পার্ক ও পৈত্রিক সূত্রে জমি জমা রয়েছে। বাদী মনির হোসেন দীর্ঘদিন ধরে পেশাগত দায়িত্ব ও ব্যবসা পরিচালনার মাধ্যমে সামাজিকভাবে পরিচিত ও সুনাম অর্জন করেছেন।

অপরদিকে আসামি একজন সংবাদ কর্মী। তিনি গত ২০/১০/ ২০২৬ ইং তারিখে অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল গাইবান্ধার বুকে ও সামাজিক মাধ্যম ফেসবুক পেজ MD Shamsu Zzha নামক আইডি থেকে বাদীর ছবি সম্বলিত একটি মানহানি বিভ্রান্তকর ও মিথ্যা রিপোর্ট প্রদান করেন যে, ‘পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী মনিরের অবৈধ সম্পদের পাহাড়।’

ঐ মিথ্যা রিপোর্ট প্রকাশ করায় বাদী ও বাদীর পরিবার সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন হয়েছে।
মামলায় বাদী আরো উল্লেখ করেন যে, তাঁর পরিবার ফুলছড়ি থানার মধ্যে সম্ভ্রান্ত পরিবার।

এ ঘটনায় তাঁর সামাজিক মর্যাদা, ব্যক্তিগত সম্মান, পেশাগত সুনাম ও ব্যবসায়িক পরিচিতি ক্ষুন্ন হয়েছে। তাই তিনি মানহানির এই মামলা দায়ের করেছেন। যার নম্বর (সি আর ২০৯/২৬ ফুলছড়ি)।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park