1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেলান্দহ অফিস সময় মানছেন না খাদ্যা কর্মকর্তা। মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

চট্টগ্রাম অঞ্চলের ‘গাইডিং সম্প্রসারণ সম্মেলন’ ২০২৬’ সম্পন্ন।

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৪৫ বার পঠিত

হাসানুর জামান বাবু, চট্টগ্রাম।

নারীর ক্ষমতায়ন, দক্ষতা বৃদ্ধি ও সামাজিক উন্নয়নে উদীয়মান নেতৃত্ব তৈরির অঙ্গীকার নিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘গাইডিং সম্প্রসারণ সম্মেলন-২০২৬’। বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন, চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপনায় আজ শনিবার (২৪ অক্টোবর ২৬) বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ হল রুম দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়।

আঞ্চলিক গাইড কমিশনার ,বীনা প্রভা চাকমার সভাপতিত্বে উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ,প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী। তিনি গাইড আন্দোলনের প্রসারে ইতিবাচক ভূমিকা রাখার জোর আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন : অতিরিক্ত আঞ্চলিক গাইড কমিশনার ,প্রফেসর রীতা দত্ত।

অনুষ্ঠানে শিক্ষা বোর্ডের সচিব , জনাব প্রফেসর মোহাম্মদ জহিরুল হক স্বপন ! উপপরিচালক( হিসাব ও নিরীক্ষা) মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম, জনাব,প্রফেসর মুহাম্মদ একরামুল হক ! জাহান আরা বেগম, কোষাধাক্ষ বাংলাদেশ অ্যাসোসিয়েশন গার্ল গাইডস এসোসিয়েশন !মাধ্যমিক ও উচ্চ শিক্ষা চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক , জনাব মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী, জেলা সহকারি শিক্ষা অফিসার জনাব মো: আলমগীর হোসেন এবং উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, জনাব মো: আরিফুল হাছান চৌধুরী উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।
চট্টগ্রাম অঞ্চলের পাঁচটি জেলা থেকে জেলা গাইড কমিশনার মিস নিরুপা দেওয়ান,রাঙ্গামাটি পার্বত্য জেলা, শামসুন্নাহার বেগম, কক্স বাজার, স্মৃতি কণা দে ,বান্দরবান পার্বত্য জেলা, তৃণা চাকমা ,খাগড়াছড়ি পার্বত্য জেলা, ম মোশফেকা আক্তার চৌধুরী ,চট্টগ্রাম জেলা এবং স্থানীয় গাইড কমিশনার (সকল উপজেলা) এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞ পাখি ,গাইডার ,রেঞ্জার গাইডার সহ সর্বমোট ২৭৩ জন সদস্য অংশগ্রহণ করেন।

গার্ড অব অনার, প্রার্থনা ,জাতীয় সংগীত বিশ্ব গাইড সঙ্গীত ও প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবর্গের সুনির্দেশনা মূলক বক্তব্যের মাধ্যমে এ আয়োজন গাইড সদস্যদের মাঝে নতুন উদ্দীপনা সঞ্চার করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park