1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেলান্দহ অফিস সময় মানছেন না খাদ্যা কর্মকর্তা। মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

পোরশায় জামাতার লাঠির আঘাতে শিশুসহ আহত ৩: দুই ভাই আটক।

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ১৯ বার পঠিত

​পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশায় পারিবারিক কলহের জেরে জামাতার লাঠির আঘাতে এক শিশু, তার নানি (শাশুড়ি) ও নানা (খালা শ্বশুর) গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর পুলিশ অভিযুক্ত জামাতা ও তার ভাইকে আটক করেছে।

​শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের শীতলী ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

​আহতরা হলেন— নিতপুর পূর্ব দিয়ারা পাড়া গ্রামের ইয়াসিন আলীর ১ বছর বয়সী শিশু কন্যা ইয়াসমিন, শীতলী ডাঙ্গাপাড়া গ্রামের মৃত তামসু শেখের ছেলে মো. মোস্তফা (৬০) এবং মৃত কালু শেখের মেয়ে হামফুল নেছা।

​ঘটনায় জড়িত অভিযোগে জামাতা ইয়াসিন আলী ও তার ভাই মোস্তাফিজুর রহমানকে আটক করেছে পোরশা থানা পুলিশ। তারা নিতপুর পূর্ব দিয়ারা পাড়া গ্রামের মৃত মোহাদ্দেসের ছেলে।

​স্থানীয় ও পারিপার্শ্বিক সূত্রে জানা যায়, অভিযুক্ত ইয়াসিন আলী অতিরিক্ত মাদকাসক্ত হওয়ায় তার স্ত্রী দীর্ঘ প্রায় এক বছর ধরে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। ঢাকায় কর্মরত ইয়াসিন গত দুদিন আগে বাড়ি ফেরেন এবং কন্যাসন্তানকে দেখার কথা বলে নিজের বাড়িতে নিয়ে যান। কিন্তু বেশ কয়েক ঘণ্টা পার হলেও শিশুটি ফিরে না আসায় নানি হামফুল নেছা ও পরিবারের সদস্যরা জামাতার বাড়িতে তাকে আনতে যান। সেখানে কথাকাটাকাটির একপর্যায়ে জামাতা ও তার পক্ষের লোকজন তাদের ওপর চড়াও হয় এবং লাঠি দিয়ে আঘাত করে। এতে শিশু ইয়াসমিনসহ তিনজন গুরুতর আহত হন।

​পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে শিশু ইয়াসমিনের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রেরণ করেন।

​এ বিষয়ে পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, ঘটনার প্রাথমিক সত্যতার ভিত্তিতে দুজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park